চট্টগ্রামে ৭০০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট ওভারব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ২ জন হলেন-সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে মো. মাহফুজুর রহমান(৩০) ও একই গ্রামের মৃত নুর আলমের ছেলে মো. জাহেদ হোসেন(১৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ