চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় দুর্বৃত্তের গুলিতে পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন।

আজ (শুক্রবার) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এসআই আবদুল মালেক (৩৮) নগরীর পাঁচলাইশ থানায় কর্মরত।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাঁচলাইশ থানা পুলিশ সেখানে তল্লাশি চৌকি বসায়। এসময় একটি মোটরসাইকেলকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে আরোহীদের একজন গুলি করে পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ এসআইকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি