বন্দর নগরী চট্টগ্রামে বৃহস্পতিবার পবিত্র শবে বরাত এর রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং শবে বরাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান এ আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেন কমিশনার।

সিএমপি কমিশনার নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানান।

মাসুম/এমই