রাজধানীর এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর (২৯) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী আবুল কালাম জানান, সকালে ওই নারী এলিফ্যান্ট রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

এমই