রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে খাদিজা আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই বুলবুল জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু ঘটনার কিছুই এখনো পুলিশ জানতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে র্যাব খাদিজার কথিত স্বামীকে আটক করে নিয়ে গেছে। তবে তার নাম জানা যায়নি।
তিনি আরও জানান, রহস্যজনক ভাবে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া না পর্যন্ত কোন কিছু জানা যাচ্ছে না।
কেএইচ





