দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ (৪৫) ও একই গ্রামের মৃত সামছুল হকের ছেলে মোশারফ আলী (৪৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর গ্রামের রুহুল আমিন মঙ্গলবার দুপুরে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখা থেকে ৫৯ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে নিচে নেমে আসার পর তিন-চারজন লোক তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।
এ সময় রুহুল আমিন চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুজনকে আটক করে গণধোলাই দেয়।
চান্দিনা থানার এসআই আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গণধোলাইয়ে আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে আনা হয়েছে।
এমকে





