চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ধর্ষণের শিকার হয়েছেন কক্সবাজারের এক তরুণী। এই ঘটনায় প্রশিক্ষণ কেন্দ্রের নৈশ প্রহরীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। আটক হওয়া দু’জন হল- নৈশপ্রহরী সুমন (২৪) ও জহিরুল ইসলাম (৩৫)।

খুলশী থানার অফিসার ইন চার্জ (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

কেএইচ