হামদর্দ ল্যাবরেটরীজ তাদের ১১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর শাখায় গরীব, দুস্থ্য ও অসহায় ২ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে।

শনিবার (১ আগষ্ট) ঢাকামোড় শাখা অফিসে চিকিৎসা সেবা প্রদান করেন শাখা ব্যাবস্থাপক জাহিদ হোসেন ও হাকিম এটিএম নূরুজ্জামান।

বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম হাফেজ ইব্রাহিম, হাজী নজমুল হক, নিউজ ডায়েরির সম্পাদক মাহমুদুল হক মানিক ও বিরামপুর বার্তার আঃ কুদ্দুস প্রমূখ।

এমকে