নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনার ঘটনা ঘটেছে। বোমা হামলায় দুই মুক্তিযোদ্ধাসহ চারজন আহত হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোকে ইমরান চৌধুরী নামে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এদিকে ভোটকেন্দ্রে ভোটারদের আসতে ভয়-ভীতি দেয়া এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন বিএনপির প্রার্থী মোঃ আকির হোসেন মোল্যা দুপুরে নির্বাচন বর্জন করেন।

দুপুরে গাজীরহাট বাজারে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।

৫ম ধাপে নড়াইলের কালিয়া উপজেলার ৬টি এবং লোহাগড়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমআইএস