আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সাত হত্যার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনে যে আলাপ হয়েছে, তা আমারই কন্ঠ। এ কথা সত্য। ঘটনার পর বিকালে নুর হোসেন আমাকে ফোন করেছিলো। তার মানে এই নয় আমি তাকে পালাতে সহযোগিতা করেছি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নূর হোসেনকে আত্মসমর্পন করানোর চেষ্টা করেছিলাম। এজন্যই তার সঙ্গে কথা বলেছি।
তিনি প্রশ্ন রাখেন, কী কারণে আমার বিরুদ্ধে সব রিপোর্ট প্রথম আলোতে আসে। অন্য কোনো পত্রিকায় আসে না। প্রথম আলো পত্রিকা তিনি টাকা দিয়ে কিনে পড়েন না দাবি করে বলেন, এই পত্রিকাটি রসুলকে নিয়ে কটূক্তি করেছে।
শামীম ওসমান বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে আমার লোকজনকে নির্মমভাবে হত্যা ও গুম করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। শিশুরাও সেখান থেকে বাদ যায়নি।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
'নূর হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে'
আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সাত হত্যার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনে যে আলাপ হয়েছে, তা আমারই কন্ঠ। এ কথা সত্য। ঘটনার পর বিকালে নুর হোসেন আমাকে ফোন করেছিলো। তার মানে এই নয় আমি তাকে পালাতে সহযোগিতা করেছি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান





