রাজধানীর পোস্তগোলায় শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর পোস্তগোলায় আলম গার্মেন্টসের সাত তলা ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয় এখনো কিছু জানা যায়নি।

এমআর