প্রতি বারের মতো এবারও বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ।

ঈদের এখনো প্রায় ৯-১০দিনের মতো বাকি থাকলেও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে শ্রমিকরা। প্রতি বারেই কয়েকদফায় ঈদের নামায় অনুষ্ঠিত হয়ে এখানে।

এই জাতীয় ঈদগাহ ময়দানে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রী, বিদেশি কূটনৈতিক, সরকারের বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে লাখো মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। সে লক্ষ্যে চলছে পূর্ণ প্রস্তুতি।

রমজানের ১০ তারিখ থেকে ২শ’ মণ রশি আর ৩০ হাজার বাঁশ দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৫০ জন শ্রমিক। পুরো ময়দানে ত্রিপল টাঙানো হবে। সংস্কার শেষে ঈদের নামাজের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন এ ময়দানকে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানেই ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জেড