গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৬ নভেম্বর পালিত হবে প্রথম সাঁওতাল হত্যা দিবস। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু ফার্ম এলাকায় গত বছরের এই দিনে ত্রিমুখী সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন সাঁওতাল নিহত হন।

এছাড়া হাঁস, মুরগি, গরু-ছাগলসহ এলাকার প্রায় আড়াই সহস্রাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় লুট করা হয় সাঁওতালদের ঘরের ঢেউটিনসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র। সবকিছু হারিয়ে যারা এখনও বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

দিবসটি সম্পর্কে সাহেবগঞ্জ-বাগদা ভূমি উদ্ধার কমিটির নেতা ডা. ফিলিমন বাস্কে জানান, সাঁওতাল হত্যা দিবস পালনের অনুমতি চেয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট আবেদন জানানো হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকা বাদ দিয়ে সাপমারা ইউনিয়নের যে কোনো স্থানে দিবসটি পালনের অনুমতি দেওয়া হতে পারে। আপাতত সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন সাঁওতাল সম্প্রদায়ের নেতারা।
জেড