মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
এ উপজেলায় মোট ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ ভোটার ১০৫টি ভোটকেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চেয়ারম্যান পদের এই উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মো. রুস্তম আলী, আবু নাসির বাবলু, আলী আহম্মদ, এনামুল হক হিরক ও জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ২২ এপ্রিল বুধবার মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি ফাঁকা হয়।
এআই/





