সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী তাঁকে আগামী ৫ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. মাহবুব উল্লাহ একাধারে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক এবং ষাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা। তিনি ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (Pro Vice Chancellor) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ও গবেষণা সম্পন্ন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানকে সম্মানিত করা হলো।

এস