লালমিরহাটের পাটগ্রাম উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন মিয়া (২৯) হাতকড়া অবস্থায় পুলিশের হাত থেকে পালিয়েছে। পালাতে সহায়তা করার অভিযোগে তার মা বোনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ওই উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক মাদক ব্যবসায়ী লিটন ওই এলাকার মতিয়ার রহমান ওরফে গুলি মতিয়ারের ছেলে। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী লিটনের মা তহিরন বেগম (৪৪) ও তার কলেজ পড়ুয়া বোন নাহিরন আক্তার খুশি (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম থানা পুলিশ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরান। এ সময় বাড়ির লোকজন হুড়োজুড়ো শুরু করলে লিটন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ আসামী লিটনকে হাতকড়াসহ পলাতে সহায়তা করার দায়ে তার মা ও বোনকে আটক করেছে।
পাটগ্রাম থানার ওসি অবনীশংকর কর জানান, আসামী কেড়ে নেয়ার দায়ে পলাতক লিটনের মা বোনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হাতকড়া উদ্ধারসহ পলাতক লিটনকে পুনরায় গ্রেফতার করতে তৎপর রয়েছে পুলিশ।
নুরনবী/জারিফ





