বিএসএফের তিন সদস্যকে গণধোলাই দিয়েছে কুড়িগ্রামের সাধারণ জনগণ। রোববার দুপুরে কচাকাটা সীমান্তের কাশিমবাজারে হাজার ১৫ পিলের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমবাজারে হাজারের ১৫ পিলের কাছে ওই এলাকার বাসিন্দা আজিজুল হক খলিফা ঘাস কাটার জন্য যায়।
এসময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) ৬ সদস্য আজিজুল হকের কাছে চলে আসেন এবং তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্ট করে।
পরিস্থিতি আঁচ করতে পেরে এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এসময় ঘটনা স্থল থেকে বিএসএফের ৩ সদস্য পালিয়ে গেলেও বাকি ৩ জনকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসি।
স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা জানান, আজিজুলের চিৎকারে এলাকার লোকজন লাঠি-সোঠা, বাকুয়া, কোচাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে গেলে ৩ জন পালিয়ে যায়। আর বাকি ৩ জনকে ধরে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঘটনার শিকার আজিজুল হক জানান, "আমি সকাল ১০টার দিকে হাজারের ১৫ পিলের কাছে ঘাস কাটতে গেছিলাম। সেখান থেকে তারা আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি চিৎকার করি। এলাকার লোকজন গিয়ে সেখান থেকে আমাকে উদ্ধার করেন।
এআর





