নাটোরে যাত্রীবাহী বাস ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম ও রাজন নামে ২ জন নিহত হয়ছে।
বৃহস্পতিবার ভোরে নাটোর-–রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস একডালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডিম বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার রাজন ও ডিম ব্যবসায়ী রেজাউল করিম নিহত হয়।
এসময় আহত হয় বাস ড্রাইভার সহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএনজে





