মূল ভবনের তৃতীয় তলায় আগুন লাগার পর দুপুর ২টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও।
ফ্লাইট অপারেশন বন্ধ থাকার কারণে অনেকেই ফ্লাইটের সময় নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন।
আর তাই তাদের জন্য বিমানবন্দরে আসার আগে নিজ নিজ বিমান কোম্পানিকে ফোন দিয়ে বিমান উড্ডয়নের নতুন সময় জানার অনুরোধ জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুসন্ধান কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এমএনজে





