নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে জিয়াবুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জিয়াবুল পোরশা উপজেলার চকবিষপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর রাতে জিয়াবুলসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

ভোর রাতে তারা গরু নিয়ে আসার পথে ২৩১নং পিলার এলাকায় পৌঁছিলে বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সকলেই পালিয়ে আসতে পারলেও জিয়াবুল বিএসএফের হাতে ধরা পড়ে।

এ ব্যাপারে নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ সদস্যরা জিয়াবুলকে ভারতের হবিবুর থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে ফেরত পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জিয়াবুল গরুসহ ধরা পড়ায় তাকে ফেরত দেবে না বলে বিএসএফ সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন। তবে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে জিয়াবুলকে পাওয়ার ব্যাবস্থা করছি।

এসএইচ