গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও প্রধান শিক্ষক লাঞ্চিত করায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে।

এ ঘটনায় শিক্ষকসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রিমেল, মাছুদ, শাহাদত হোসেন, শরীফুল ইসলাম, রাশেদুল, ফারিদুল ইসলাম, জহুরুল ইসলাম ও আফছার আলী প্রামাণিক।

স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিয়ম নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা চালালে অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর সহকারী জজ আদালত, গাইবান্ধা মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত বিবাদী গনের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য নির্দেশ জারী করেন। এছাড়াও প্রধান শিক্ষক কর্তৃক ছলচাতুরীর কুট কৌশলে ম্যানেজিং কমিটির সভাপতি নিকট থেকে ফাকা রেজুলেশনে একাধিক নাম স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।

এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসলে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজন নিয়ে বিদ্যালযে হামলা চালিয়ে আসবাপত্র ভাংচুরের করে।

এসময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারায় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট নামকস্থানে পৌনে ১ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ কর্মসুচী পালন করে।

এব্যাপারে ধাপেরহাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দিন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএইচ