মানিকগঞ্জের শিবালয়ের আরিচা পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিমাপক ফারুক হোসেন ।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহে যমুনার পানি কমে ৬ দশমিক ২০ সেন্টিমিটারে নেমে এসেছিল। আজ সকালে তা ৩ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ২০ সেন্টিমিটার হয়েছে। এই পয়েন্টে বিপদসীমা ৩০ সেন্টিমিটার।

পানি বৃদ্ধির ফলে শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুরে কিছু এলাকা ভাঙনের কবলে পড়েছে।