নড়াইলে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
তারা হলেন- সদরের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকীম শেখের ছেলে হায়াতুল ইসলাম (৩৪) ও দলিল উদ্দিন মোল্লার ছেলে আনসার হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের সিকদার বলেন, হয়রানি করার জন্য পুলিশ আমাদের নেতা-কর্মীদের আটক করছে। আমার জানা মতে তাদের নামে কোন মামলা নাই।
সদর থানার (উপ-পরিদর্শক) এসআই সঞ্জয় কুমার ঘোষ বলেন, তাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।
কেএইচ





