সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকারজঙ্গি আস্তানা 'আতিয়া মহল' থেকে উদ্ধার হওয়া দুই লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজে তাদের ময়নাতদন্ত হবে বলেও জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি জানান, লাশ দুই টির মধ্যে একটি বহুল আলোচিত নারী জঙ্গি মর্জিনার এবং অপরটি তার স্বামী পরিচয় দানকারী জঙ্গি কাউসারের হতে পারে। 

তবে এ ব্যাপারে নিশ্চিত হতে দুটি লাশের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হবে নিহত দুই জঙ্গির পরিচয়। পাশাপাশি মোগলাবাজার থানা পুলিশ তাদের সুরতহাল রিপোর্টও তৈরি করেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় সিলেটে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়াও আতিয়া মহলে আরও দুই জন জঙ্গির মরদেহ পড়ে রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

এমবি