প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন জানিয়ে শামীম ওসমান যে সংবাদ সম্মেলন করেছেন তা আচরণবিধির লঙ্ঘন। তবে শামীম ওসমান সংবাদ সম্মেলন করে মাঠে নামার ঘোষণা দিলেও তিনি নামেননি। এতে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হয়েছে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন পরিস্থিতি দেখতে এসে নগরীর মরগান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্তকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এবিএস





