জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় বিল্লাল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তপু (২৫) নামে আরেক আরোহী আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে উপজেলার ডেফলামোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক সামনে থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এসময় ঘন কুয়াশা ছিল বলে জানায় তারা।স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইআর





