নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার শান্তিনিবাস এলাকায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন বোনের করুণ মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, লামিয়া(১২), লাবণি(৮) ও লিমা(৩)। সোমবার সকাল ১১ টার দিকে পাগলার শন্তিনিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানায় তিন বোন এক সাথে খেলছিল। পাশের চলছিল দেয়াল ভাঙ্গার কাজ। হঠাত্ করে দেয়ার তাদের ওপর ধসে পড়ে। সাথে সাথে তিন বোনের এক সাথেই মৃত্যু হয়।
এ ঘটনায় সাদেক নামের আরও একজন আহত হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন তিন শিশুর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, দেয়ালটি চান মিয়া নামের এক ব্যক্তির।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেড





