মীনায় নিহত হাজীদের স্মরণে বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতি আয়োজনে দোয়া ও জেলা ইমাম মুয়াজ্জিনদের মাঝে কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান।
সমিতির সেক্রেটারী আব্দুল জলিলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক আজমল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু, বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সাধারণ সম্পাদক শিল্পপতি তোফাজ্জল হোসেন ও মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে পবিত্র মক্কা শরীফের মিনায় নিহত হাজীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আহত হাজীদের সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।
এমকে





