তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সকল জমিতে পানির দাবিতে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ যাত্রা শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)।
রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে এ যাত্রা শুরু হয়।
রোডমার্চ যাত্রা শুরুর আগে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কমরেড ওবায়দুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড মঞ্জুর আলম মিঠু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।
এরপর রোডমাচর্টি রংপুর নগরীর প্রধান সড়ক অতিক্রম করে পথিমধ্যে মেডিকেল মোড়, পাগলাপীর, গঞ্জিপুর, চন্দনের হাটে পথসভায় মিলিত হয়। উল্লেখিত স্থানে পথসভাগুলোতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, পঞ্চগড় জেলা সমন্বয়ক তরিকুল আলম, বগুড়া জেলা সমন্বয়ক শামসুল আলম দুলু, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মহিরউদ্দিন, রংপুর জেলা কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ।
এএইচ





