সাভারে অজ্ঞাতপরিচয় নারীর সুটকেসবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকার ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরিত্যক্ত অবস্থায় একটি কালো সুটকেস পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।তার পরনে ছিল সবুজ রঙের কামিজ ও লাল রঙের সালোয়ার।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ