সিরাজগঞ্জের সয়দাবাদে ও উল্লাপাড়ার কয়রায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত হয় কমপক্ষে পাঁচজন।
পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন- সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ঊজ্জল ও বাড়াকান্দি গ্রামের শাহিন।
অপরদিকে সকালে ঊল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া-মোহনপুর সড়কের কয়ড়া নামক স্থানে সিএনজি অটোরিক্সার সঙ্গে একটি নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





