জামালপুরে ভিজিএফ’র চাল নিয়ে ফেরার পথে যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ১২ জন।
বুধবার (০৭ আগস্ট) রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানিবাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল বলে জানায় ওসি।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
এমবি





