যৌন নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন করছেন ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা।
কারখানায় প্রতিনিয়ত দমন নিপীড়ন ও ছাঁটাই ধারাবাহিকভাবে হচ্ছে বলে অভিযোগ করে মানববন্ধন করেন আশুলিয়া জামগড়া অবস্থি ডংলিয়ন ফ্যাশন বিডি লি. এর শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এসব অভিযোগ করেন।
মানববন্ধনে শ্রমিকেরা অভিযোগ করে বলেন, যৌন নির্যাতনের শিকার কোন শ্রমিক বিচার বা প্রতিকার চাইলেই তাকে কারখানা থেকে বের করে দেওয়া হয়। ইতি পূর্বে ও এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। গত ১৮ মার্চ কারখানার এপিএম জহিরুল যৌন আকাংখার শিকার হয় এক নারি শ্রমিক।
আমরা কারখানার কর্মকর্তাদের নিকট মৌখিক ও লিখিত ভাবে বিচার চাইলে এডমিন ম্যানেজার রফিক কৌশলে অভিযুক্ত ব্যাক্তিকে নির্দোষ বলেন, অপর দিকে অবিযােগকারি স্বাক্ষর সহ ১৭জন শ্রমিককে কারখানা থেকে বের করে দেন।
আমরা এ ঘটনার প্রেক্ষিতে ০৭ এপ্রিল শিল্প পুলিশ ও ২০ এপ্রিল আশুলিয়া থানায় অভিযােগ করি।
নির্যাতিত শ্রমিক মো. সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যৌন নির্যাতনের শিকার মোসা. আকলিমা আক্তার, মোসা. সেলিনা আক্তার, মোসা. লিমা আক্তারসহ প্রমুখ।
এসএম/এএস





