ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই গ্রামের জাহিদ হাসান (৩৭), সাগর হোসেন (২০), ইমদাদুল হক (২০), আকিদুল ইসলাম (২২), এনামুল ইসলাম (৩০), রায়হান হোসেনসহ (২৯) ১০ জন।
স্থানীয়রা জানান, শনিবার কালীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে সদস্য পদে মহিদ হোসেন নির্বাচিত হয়। এরই এক পর্যায়ে রোববার সকালে ওই ওয়ার্ডের সদস্য পদে পরাজিত কামরুল ইসলামের সমর্থকরা মহিদ হোসেনের সমর্থদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু'পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হয়েছে।
এইচ ই





