নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে স্বামী-সন্তানদের বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে সুবর্ণচরের সচেতন জনতা এবং সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।

রবিবার সকালে সুবর্ণচর উপজেলার পরিষদের সামনে পৃথক দু’টি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করে।

মানববন্ধন থেকে বক্তারা ওই নারীর উপর পৈচাশিক নির্যাতনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে গ্রেপ্তার, মানুষরুপী অমানুষদের সমাজ থেকে বিতাড়িত করা ও আসামীদের ফাঁসির জোর দাবী জানান।

প্রসঙ্গত, ভোট কেন্দ্রে বাকবির্তকের জের ধরে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ভিতরে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী সহেল, স্বপন, চৌধুরীসহ ১০জন। এসময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে (ভিকটিম) কে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।


মুজাহিদ/জেড