রাজধানীর মধ্যবাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাহবুবুর রহমান গামার বাবা মো. মতিউর রহমান বাদি হয়ে ঘটনার ৫১ ঘণ্টা পর শনিাবার রাত ১২টার দিকে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক আহমদ এই তথ্য নিশ্চিত করে বলেন, স্বেচ্ছালীগ নেতা মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৬। মামায় ১০ থেকে ১২ জনকে আজ্ঞাত আসামী করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ডিসি মোস্তাক আহমদ।
বৃহস্পতিার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর লিংক রোডের মধুবন বেকারির পাশে বসে গামাসহ অপর কয়েকজন ১৫ আগস্টের রাজনৈতিক কর্মসূচি নিয়ে কথা বলছিলেন। এ সময় ৫-৬ জন সন্ত্রাসী এসে আমাদের ওপর গুলি চালায় গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে গামাসহ (৪০) তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা (৫৩), বাড্ডা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম (৪৫) এবং স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক গুলিবিদ্ধ হন।

গামা, মানিক ও শামসু মোল্লাকে উদ্ধার করে গুলশানের ইউনাইডেট হাসপাতালে ভর্তি করে। সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শামসু মোল্লা ও মানিক মারা যান। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গামা।

এমআর