কুষ্টিয়ার ভেড়ামারায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।
রোববার (০৩ সেপ্টম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পার হাউজ ৩৬০ মেগাওয়ার্ড বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মেহেদী হাসান (১৪) এবং পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় সদ্দার পাড়া এলাকার আব্দুর রাজ্জাক কসাই এর ছেলে রাণা (১৬)।
আহতদের মধ্যে ৫ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে দু’টি মোটরসাইকেল যোগে ৬ জন লালন শাহ সেতু পার হয়ে ভেড়ামারা ষোলদাগ যাত্রী ছাউনির কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রানা ও মেহেদী নামে দু’জন নিহত হয়। এঘটনায় আরো ৭ জন অহত হয়েছে।
আহতদের মধ্যে সজিব ও মেহেদীকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ভেড়ামারা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।
সবুজ/এমবি





