ময়মনসিংহের ত্রিশালে বাংলা মদ খেয়ে মোতালেব (৩৮) ও সুখ লাল (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের পরদিন তারা মদ পান করেছিলেন। সেদিন প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে উঠলেও বুধবার পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি’র পর বুধবার সন্ধ্যায় তারা মারা যান।
এএইচ





