গত শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতের আমির ও কামারখালি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গণিকে পুলশি গ্রেফতার করেন।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা জামায়াতে আমিরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।
আজ (২৪ ডিসেম্বর) প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওসমান গণিকে পুলিশ গ্রেফতারী পরোয়ানা ছাড়াই তার মাদ্রাসায় কর্মরত অবস্থায় তাকে গ্রেফতার করেছে।
বিবৃতিতে বলেন, তিনি সরকারের রাজনৈতিক জুলুমের শিকার হয়েছেন। মাওলানা ওসমান গণি একজন অত্যন্ত সুপরিচিত আলেমে দ্বীন।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
তাকে অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসীবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের স্বৈরাচারী শাসন ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
রাজনৈতিক সন্ত্রাস এবং গ্রেফতার অভিযান বন্ধ করে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর ও কামারখালি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গণিসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
এএস





