গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের ২৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএস





