রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ভিওআপি সরঞ্জাম ও নকল কসমেটিক পণ্য সামগ্রী জব্দ করেছে র্যা ব। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বংশালের আবুল হাসনাত রোড এলাকায় পরিচালিত এক অভিযানে এসব উদ্ধার করে র্যা ব-১০।
এ খবর নিশ্চিত করেছেন র্যালব-১০ এর কর্মকর্তা কাউসার।
তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে ভিওআইপি সরঞ্জাম ও নকল কসমেটিক পণ্য সামগ্রী মওজুদ করা হয়েছে এমন খবরে পেয়ে অভিযানে নামে র্যানব। অভিযানে নকল কসমেটিক পণ্য সামগ্রী মওজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে ২ লাখ ও ১ লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত নকল কসমেটিক পণ্য সামগ্রীর মধ্যে ছিল তেল, মুখের ক্রিম, ভ্যাসমল, মেহেদি, চুল কালো করার কালিসহ বিভিন্ন সামগ্রী।
অপরদিকে, ভিওআপি সরঞ্জাম বিক্রি ও মজুদ করার দায়ে আবুল হাসনাত নামে একজনকে আটক করা হয়েছে। আটক ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে, টিভি, ফ্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠানের মডেম, সুইচ পোর্ট, সিপিইউ, ডেনস্টার মেশিন এবং টেলিটক, এয়ারটেল ও বাংলালিং'র প্রচুর সিম কার্ড উদ্ধার কর হয়।
[b]ঢাকা, জেইউ, ১৭ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
রাজধানীতে নকল কসমেটিক ও ভিওআইপি সামগ্রী আটক
রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ভিওআপি সরঞ্জাম ও নকল কসমেটিক পণ্য সামগ্রী জব্দ করেছে র্যা ব। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বংশালের আবুল হাসনাত রোড এলাকায় পরিচালিত এক অভিযানে এসব উদ্ধার করে





