রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন এক মা।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে পান্না সরকার নামে ওই মা চার সন্তান প্রসব করেন।

এর মধ্যে তিনটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। সন্তান প্রসবের কিছুক্ষণ পরে একটি ছেলে সন্তান মৃত্যুবরণ করেছে। পান্না সরকার রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের জুমাতর আলীর স্ত্রী।

রামেক হাসপাতাল সূত্র জানায়, চার সন্তানের জন্ম দেওয়ার পরে একটি সন্তান মারা গেলেও বর্তমানে মা এবং অন্যান্য সন্তানরা ভালো আছে। মা ও সন্তানদের দিকে বিশেষ দৃষ্টি রাখছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

কেএইচ