মাগুরায় 'যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে অগ্রগতি ও চ্যালেঞ্জ' শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্থাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, মাগুরা প্রেসক্লাব এবং ব্র্যাক এ বৈঠকের আয়োজন করে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুক্তাদির রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আব্দুলাহ হেল কাফি।

অন্যান্যের মধ্যে মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম, ডা. জয়ন্ত কুমার কুণ্ডু, ব্র্যাক মাগুরা জেলা প্রতিনিধি রোকেয়া বেগম, আব্দুল হালিম, ডা. তাসুকুজ্জামান, সাংবাদিক আমিরুল হাসান বুলু, শামীম খান প্রমুখ। বৈঠকে সরকারি, বেসরকারি কর্মকর্তা, কলেজ শিক্ষক ‌এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই