নরসিংদী শহরের কালীবাজার হাই স্কুলের সামনে বৃহস্পতিবার দুপুরে চলন্ত বাসে আগুন দেয়ার চেষ্টাকালে শফিকুল ইসলাম (১৮) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।
আটক শফিকুল ইসলাম নরসিংদী নোয়াবদা নয়াপাড়া এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, বাসে আগুন দেয়ার সময় জনতা শফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেএইচ





