ঈদের দিনেও কাওড়াকান্দি ঘাটে মানুষের ঢল নেমেছে। নানা কাজে গত কয়েক দিনে যারা বাড়ি যেতে পারেননি তারা আজ ঢাকা থেকে ছুটছেন বাড়ির দিকে।
রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রুট মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকা থেকে এই ঘাট পার হয়ে বাড়ি যান।
ওদিকে ঈদে যাত্রীদের চাপের কারণে গত কয়েক দিন ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পণ্যবাহী ট্রাক পারাপার প্রায় বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, বিকেলেও যাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সকালে অনেককেই মোটরসাইকেল যোগে যেতে দেখা গেছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
জেএ





