ময়মনসিংহ শহরের কেওয়াটখালী রেলক্রসিং আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ) সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম।
ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে শহরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এসময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়।
খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে।
বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।





