সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে আট নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সোমা খাতুন, দেলোয়ার হোসেন, আব্দুলাহ ও মমিন উদ্দিনের নাম জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্র্তি করেছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ