নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামে বুধবার পুকুরের পানিতে ডুবে সাদ্দাম হোসেন (৭) মারা গেছে। সে ওই গ্রামের জাবু মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন বুধবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে খেলার কথা বলে বের হয়। বিকেল ৫টার দিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে গ্রামের আবদুস সাত্তারের বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমই





