নড়াইলের লোহাগড়ায় চাঁদার দাবিতে কান্ত বিশ্বাস (৪০) নামে এক জেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা।

সোমবার দুপুরে মধুমতি নদীর দিকচর এলাকায় এ ঘটনা ঘটে। কান্ত লোহাগড়ার কুন্দসী এলাকার অতীশ বিশ্বাসের ছেলে।

আহত কান্ত বিশ্বাস (৪০) জানান, লোহাগড়ার মধুমতি নদীর দিকচর এলাকায় মাছ ধরার সময় চার সন্ত্রাসী ২০ হাজার টাকা চাঁদার দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার ডান পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তার ডান পায়ে গুলিটি ভেদ করে বেরিয়ে গেছে জানিয়েছেন মৎস্যজীবী কান্ত বিশ্বাস। আহত কান্তকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি।

কেএইচ