চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী স্টেশন রোড প্লাটফর্মের দক্ষিণ পাশের রাস্তা থেকে অস্ত্রসহ মো.ফরিদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে অভিযান চালানো হয় ।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ফরিদ পটিয়া উপজেলার চাপুড়ি গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাসুম/জারিফ